জুয়া খেলার জেরধরে টেকনাফে চুকিকাঘাতে নিহত ১

কক্সবাজারের টেকনাফে লুডু খেলায় বাক-বিতন্ডার জের ধরে ছুরিকাঘাতে আবু তাহের বাবুর্চী (৩৬) নামক এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে পৌরসভার পুরাতন পল্লানপাড়া এলাকায় এঘটনা ঘটে। সে একই এলাকার পুরাতন রোহিঙ্গা আবু তাহেরের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে পৌরসভার পুরাতন পল্লান পাড়া এলাকায় আবু তাহের বাবুর্চী , আবুল কাসেমের পুত্র নুরুল আমিন উরফে পুতু, সিরাজের পুত্র নুর ইসলামসহ কয়েকজন মিলে মোবাইলে লুডু (জুয়া) খেলছিল।

এসময় লুডু খেলায় তুচ্ছ বিষয় নিয়ে তাদের মাঝে বাক-বিতন্ডার জের ধরে বিষয়টি হাতাহাতিতে রূপ নেয়। একপর্যায়ে প্রতিপক্ষ আবু তাহের বাবুর্চিকে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে।

ঘটনাস্থলে উপস্থিত লোকজন আবু তাহেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদ পেয়ে টেকনাফ মডেল থানা পুলিশ পরিদর্শক অরুন কুমার চাকমা হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করেন। পরে পোস্ট মর্টেমের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর