এবার লকডাউন বান্দরবানের ৩ উপজেলা

মহামারি করোনা সংক্রমন প্রতিরোধ করতে বান্দরবান জেলার ৩টি উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেন জানান, করোনা ভাইরাসের বিস্তার রোধে নাইক্ষ্যংছড়ি, আলীকদম ও লামা উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

এডিসি শামীম আরও জানান, জেলাজুড়ে ক‌রোনাভাইরাস যেন মহামারী আকার ধারণ করতে না পারে, তাই লোকসমাগম বে‌শি থাকায় নাইক্ষ্যংছ‌ড়ি, লামা ও আলীকদম উপ‌জেলা‌কে জেলা প্রশাসনের পক্ষ থেকে ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে । পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ অবস্থা চলমান থাক‌বে।

করোনাভাইরাস প্রতিরোধে মানুষের মাঝে সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য সারাদেশের মতো বান্দরবানেও সেনা মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে তারা কাজ শুরু করেছে।

উল্লেখ্য, বান্দরবান জেলায় নতুন দুই জনসহ ৪১ জনকে হোম কোয়া‌রেনটাইনে রাখা হয়েছে। এছাড়া আরও ৯ জনকে বিভিন্ন হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর