চীনের উহান থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়া করোনায় এখন আক্রান্ত ১৬১টি দেশ। ভারতেও ১১০ জন আক্রান্ত ও ২ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এবার করোনা ছড়ানোর দায়ে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং রাষ্ট্রদূত সন বেই ডোঙ্গের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।
ভারতের মুজাফফরপুর আদালতে মামলাটি করেছেন সুধীর ওঝা নামে এক ভারতীয়। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১১ ই এপ্রিল। আদালত মামলাটি গ্রহণ করে পরবর্তী শুনানির জন্য দিনটি ধার্য্য করে। এনডিটিভির খবরে এমনটাই বলা হয়েছে।
মামলার বাদী তার আবেদনে বলেন, করোনা ভাইরাস তৈরি করে গোটা বিশ্বের মানুষকে আসলে ভয় দেখানো হচ্ছে। আতঙ্কের মধ্যে ফেলে দেওয়া হয়েছে মানুষকে। আইপিসি ২৬৯, ২৭০,১০৯,১২০বি ধারায় এই অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগকারী সুধীর ওঝার দাবী, ইচ্ছাকৃতভাবে ষড়যন্ত্র করে চীন এই ভাইরাস তৈরি করে, ছড়িয়ে দিয়েছে। গোটা বিশ্বে আতঙ্ক তৈরি করার জন্য এই কাজ করেছে তারা।
বার্তাবাজার/এসজে