মহামারী করোনা ভাইরাস আত্ঙ্কে সরকারী ঘোষণায় সব ধরণের অফিস বন্ধ করে দেয়ার পর বাড়ি ফিরতে মানুষের উপচে পড়া ভিড় দেখা গিয়েছে। ২৬ মার্চ থেকে ৪ঠা এপ্রিল পর্যন্ত পাওয়া এত দীর্ঘ ছুটিতে বাস,লঞ্চ, ট্রেনসহ সব যায়গাতেই দেখা গিয়েছে মানুষের ভিড়। অথচ করোনা প্রতিরোধে সবার অন্তত ১ মিটার দূরে থাকার কথা ছিল সবার।
লম্বা ছুটি ঘোষণার পর মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকে ঢাকা থেকে দেশের সবকয়টা জেলায় যাওয়ার রুটের মত দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটেও ছিল ঘরমুখী মানুষের উপচেপড়া ভিড় লেগেছে।
যেখানে সরকারের পক্ষ থেকে বার বার বলা হয়েছে যে যেখানে আছেন; সেখানেই থাকেন। প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হওয়ার দরকার নেই। এ অবস্থায় শিমুলিয়া ঘাটের জনস্রোত করোনা প্রতিরোধে সচেতনতাকে ম্লান করে দিল।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে সমালোচনার ঝড় বইছে। কেউ কেউ এই জনস্রোতকে করোনা নিয়ে বাড়ি যাওয়ার মতো অবস্থা বলেছেন। আবার কেউ কেউ বলেছেন পরিবারে করোনা ছড়াতে ঢাকা ছেড়েছেন এসব মানুষ।
এ বিষয়ে মুন্সিগঞ্জের পুলিশ সুপার (এসপি) আব্দুল মোমেন জানান, লঞ্চ, স্পিডবোট ও ট্রলার আগেই বন্ধ করে দেয়া হয়েছে। কিন্তু যাত্রীদের চাপ দেখে ফেরি দিয়ে যতটুকু নিরাপদে রেখে তাদের পার করা সম্ভব তাই করেছি। কারণ এসব ঘরমুখী যাত্রী ঘাটে জড়ো হয়ে দাঁড়িয়ে থাকলে আরও ক্ষতিগ্রস্ত হবে। আমাদের পক্ষে যতটুকু সম্ভব অনেককেই বুঝিয়ে ফেরত পাঠিয়েছি।
বার্তাবাজার/এসজে