সিংগাইরে হোম কোয়ারেন্টাইন প্রবাসীর বাড়ি সতর্কতামূলক লাল নিশান

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের সম্প্রতি বিদেশ ফেরত প্রবাসীদেরকে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করণ ও করোনার বিস্তার রোধে এলাকাবাসীকে সচেতন করতে সতর্কতামূলক লাল নিশান লাগিয়েছেন ইউপির জনপ্রিয় চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম ভূঁইয়া।

২৪ মার্চ সকাল থেকে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ইউপি সচিব, কয়েকজন ইউপি সদস্য ও গ্রাম পুলিশ নিয়ে এ কার্যক্রম পরিচালনা করেন তিনি। এসময় বিদেশ ফেরত প্রবাসীদের বাড়িতে না যাওয়া এবং প্রবাসীকে হোম কোয়ারেন্টাইন মেনে ঘরে থাকার জন্য সতর্ক করেন।

এরআগে গত ২২ তারিখ করোনা ভাইরাস প্রতিরোধে তিনি ইউনিয়নের সকল চায়ের দোকান ও খাবার হোটেল-রেস্টুরেন্ট বন্ধের নির্দেশ দিলে দোকানদারগণ তা মেনে ২৩ মার্চ থেকে একযোগে বন্ধ রয়েছে।

করোনা প্রতিরোধে বিভিন্ন লিফলেট বিতরণের মাধ্যমে এলাকার জনগণকে সচেতন করছেন। তিনি জনসমাগম এড়িয়ে চলার নির্দেশ দিচ্ছেন, প্রয়োজনবোধে আইনের সহযোগিতা নিচ্ছেন। তার এই নিরলস কর্মকান্ড ও সচেতনতায় সারা দিয়ে জনগণও সচেতন হচ্ছে । চেয়ারম্যানের এরূপ সচেতনতায় এলাকার সাধারণ জনগণ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর