তবুও সাজা খাটতেই হবে খালেদাকে

মহামারি এই করোনার মধ্যে বেগম খালেদা জিয়াকে সরকার ৬ মাসের জন্য মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিলেও তাকে সাজা খাটতেই হবে। এ মামলায় এখন পর্যন্ত ২ বছর ১ মাস ১৬ দিন সাজা খেটেছেন তিনি। সরকার যতদিন তার সাজা স্থগিত করবে এরপর তাকে বাকি সাজা খাটতে হবে।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে এ তথ্য জানিয়েছেন সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।

তিনি জানান, এই মামলাটি যেহেতু বিচারাধীন নয়, তাই সরকার এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে। বিচারাধীন থাকলে এ ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিতে পারত না। সরকার এটা প্যারোলের নিয়ম মেনে করেছে। এই সিদ্ধান্ত অনুযায়ী, সাজাটা কিছু সময়ের জন্য স্থগিত থাকছে। মামলায় তার যে সাজা হয়েছে সেটা তাকে খাটতেই হবে।

তিনি আরও জানান, সরকার চাইলে সাজা কিছু সময়ের জন্য স্থগিত রাখতে পারে। এটা সাজা মওকুফ নয়, সাময়িক সময়ের জন্য স্থগিত রাখা। তাকে এ সাজা খাটতেই হবে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদার পাঁচ বছরের দণ্ড দেন আদালত। ওই মামলায় আপিলের পর হাইকোর্টে যা বেড়ে ১০ বছর হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর