করোনার মাঝেই হান্তাভাইরাস শুরু করেছে প্রাণ কেড়ে নেয়া

মহামারির করোনা ভাইরাসে লন্ডভন্ড চীনে নতুন করে য়াক্রমন করা হান্তাভাইরাস আক্রান্তে হয়ে একজন মারা গেছে বলে খবর পাওয়া গিয়েছে। হান্তাভাইরাস নিয়ে নেটিজেনরা আলোচনার ঝড় তুলেছে। অনেকের বিশ্বাস, করোনার মতো এই ভাইরাসও চীন থেকে উদ্ভব।

বর্তমানে টুইটারের আলোচনার কেন্দ্রবিন্দু এই হান্তাভাইরাস। করোনাভাইরাসের সঙ্গে এখনও মানুষের যুদ্ধ থামেনি, এর মধ্যে হান্তাভাইরাস ছড়িয়ে পড়ে কি-না, তা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করছে অনেকে।

চীনের গ্লোবাল টাইমস তাদের এক টুইট বার্তায় জানায়, সোমবার (২৩ মার্চ) দেশটির শানডং প্রদেশ থেকে কাজ শেষে বাসে চড়ে ইউনান প্রদেশে ফেরার সময় এক ব্যক্তির মৃত্যু হয়। স্বাস্থ্য পরীক্ষার পর তার শরীরে ধরা পড়ে হান্তাভাইরাস ।

এই ভাইরাস মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি করেছে। অনেকে মনে করছে, এটা চীনের আরেক ভাইরাস, যা নতুন করে মহামারি শুরু করবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর