গোপালগঞ্জে হোম কোয়রেন্টাইনে ৩৭৩ জন, পর্যবেক্ষন শেষ ৫৮ জনের

গোপালগঞ্জে গেল ২৪ ঘন্টায় নতুন করে ৬১ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৩৭৩ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হলো। আর ১৪ দিনের পর্যবেক্ষন শেষে হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়া হয়েছে ৫৮ জনকে।

আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ। তিনি আরও জানান, হোম কোয়ারেন্টাইনে থাকা সকলেই সম্প্রতি ইতালী, চিনসহ ১২ টি দেশ থেকে বাড়ি ফিরেছেন।

গোপালগঞ্জে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়নি। প্রস্তুত রয়েছে আইস্যুলেশন ওয়ার্ড। করোনা ভাইরাস মোকাবেলায় সকল সরকারী দপ্তরসহ শহরের বিভিন্ন স্থানে হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে।

পৌরসভা স্বেচ্ছাসেবী আমরা সবাই পরের তরে আসপ, চন্দ্রদিঘলিয়া প্রজন্ম ক্লাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যানবাহনসহ রাস্তায়-ঘাটে ছিটানো হচ্ছে ভাইরাস জীবানু নাশক ও জন সচেতনতা সৃষ্টিতে চালাচ্ছে প্রচার প্রচারনা।

উল্লেখ থাকে যে, আগামীকাল ২৫/০৩/২০২০ ইং তারিখ থেকে ৩১-০৩-২০২০ ইং তারিখ পর্যন্ত গোপালগঞ্জ বস্ত্র মালিক সমিতি ও স্বর্ণ মার্কেট বন্ধ ঘোষণা করা হয়েছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর