মহামারী করোনার প্রাদুর্ভাবের মধ্যেই নতুন আসা হান্তাভাইরাসের আতঙ্কে আছে মানুষ। যদিও এই ভাইরাস করোনার মতো ভয়ঙ্কর নয় বলে ধারণা করা হচ্ছে। তবে হান্তাভাইরাস নিয়ে নেটিজেনরা আলোচনার ঝড় তুলেছে।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রন বিষয়ক সংস্থা (সিডিসি) বলছে, হান্তাভাইরাস পালমোনারি সিন্ড্রোম (এইচপিএস) মানুষের শ্বাসযন্ত্রে মারাত্মক সমস্যা তৈরি করতে পারে।
তবে এটা করোনাভাইরাসের মতো বায়ুবাহিত রোগ নয়। এই ভাইরাস ইঁদুরের মাধ্যমে ছড়াতে পারে, যদিও এটা তাদের মধ্যে ছড়ায় না। ইঁদুরের মূত্র, লালা বা মলের সাহায্যে মানুষ হান্তাভাইরাসে আক্রান্ত হতে পার
হান্তাভাইরাসে আক্রান্ত হওয়ার প্রাথমিক লক্ষণগুলো হচ্ছে- শারীরিক ক্লান্তি, জ্বর ও মাংস পেশীতে ব্যথা অনুভব করা। বিশেষ করে উরু, পিঠ ও কাঁধের পেশীতে ব্যথা অনুভূত হয়। এছাড়া আক্রান্ত ব্যক্তির মাথাব্যথা, মাথাঘোরা, ঠান্ডা এবং পেটের সমস্যা যেমন- বমি ও ডায়রিয়া হতে পারে। হান্তানাভাইরাসে রোগীর চুড়ান্ত লক্ষণ হচ্ছে, এতে আক্রান্ত হলে তীব্র শ্বাসকষ্ট হয়।
বার্তাবাজার/এসজে