লক্ষ্মীপুরে হোম কোয়ারেন্টাইনে প্রশাসনের তদারকি, লাল পতাকা টাঙিয়ে চিহিৃত

লক্ষ্মীপুরে বিদেশ ফেরত প্রবাসীদের হোম কোয়ারাইন্টাইনে রাখার নির্দেশ দিয়ে বসে নেই প্রশাসন। প্রতিটি প্রবাসী কোয়ারাইন্টাইন মানছে কিনা তা তদারকি করছেন স্থানীয় প্রশাসন। দুপুরে সদর উপজেলাধীন চররুহিতা ইউনিয়নে হোম কোয়ারেন্টাইন তদারকি করলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শফিকুর রিদোয়ান আরমান শাকিল।

এসময় তিনি ওই এলাকায় হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির ঘরের সামনে লাল পতাকা টাঙিয়ে দেন। এছাড়া করোনা ভাইরাস বিষয়ক বিভিন্ন সতর্কতামূলক দিক নির্দেশনা প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, চররুহিতা ইউনিয়নের ৬নং ওয়ার্ড ডেঙ্গু হাজী বাড়ির ইতালী ফেরত মোজাম্মেল নিয়ম অনুযায়ী হোম কোয়ারেন্টাইনে রয়েছেন কিনা, তা তদারকি করার উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজ সেখানে ছুটে যান। সেখানে তিনি ইতালী ফেরত ব্যক্তির তথ্য ছক টাঙ্গিয়ে দেন।

ক্রমান্বয়ে তিনি উপজেলার সবগুলো হোম কোয়ারেন্টাইন তদারকি করবেন বলে জানায় উপজেলা প্রশাসন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শফিকুর রিদোয়ান আরমান শাকিল জানান, ইতিমধ্যে করোনা ভাইরাস এর সংক্রমণ প্রতিরোধ এবং পরিস্থিতি পর্যবেক্ষণসহ সার্বিক ব্যবস্থাপনার নিমিত্তে লক্ষ্মীপুর সদর উপজেলা ও ইউনিয়নসমূহে কন্ট্রোলরূম খোলা হয়েছে। এছাড়া সদর উপজেলা প্রশাসনের ওয়েবসাইটে আপডেট খবরাখবর সহ জনসচেতনতামূলক বিভিন্ন তথ্য নিয়মিত পোস্ট দেয়া হয়।

উল্লেখ্য, গত ১০ মার্চ থেকে আজ ২৪ মার্চ পর্যন্ত ১৫ দিনে জেলার সদর উপজেলায় মোট ১১৩ জন কোয়ারেন্টাইনরত রয়েছেন। এর মধ্যে সদর হাসপাতালে কোয়ারেন্টাইনে থাকা ৫ জন এর ২জনকে ১ দিন আগে ছাড়পত্র দেয়া হয়েছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর