কোয়ারেন্টিনে আরও এক হাসপাতালের চিকিৎসকেরা

করোনা সন্দেহে রাজধানীর আরও একটি হাসপাতালের চিকিৎসকেরা সেলফ কোয়ারেন্টিনে গেছেন। হাসপাতালে ভর্তি থাকা এক রোগীর মৃত্যুর পর পরীক্ষা করে তাঁর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ছিল বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত হয়।

ওই হাসপাতালে গত রোববার এক রোগী মারা যাওয়ার পর পরীক্ষা করে তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ছিল বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত হয়। এরপরই ওই রোগীর চিকিৎসা করা ডাক্তাররা কোয়ারেন্টিনে যান।

হাসপাতালটির একজন পরিচালক গণমাধ্যমকে বলেন, ‘ওই রোগী গত মাসের ২৬ ফেব্রুয়ারি জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের একটি কেবিনে ভর্তি ছিলেন। পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করার পর ২২ মার্চ তিনি মারা যান।’

তিনি আরও বলেন, ‘তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এসেছিলেন নাকি হাসপাতালে এসে আক্রান্ত হন, সে সম্পর্কে নিশ্চিত হতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।’

জানা গেছে, গতকাল সোমবার রাতে মৃত ওই ব্যক্তির পাঠানো নমুনার ফল হাতে পায় হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানে দেখা যায়, ওই রোগী কোভিট-১৯ পজিটিভ ছিলেন। এরপর আজ মঙ্গলবার থেকেই ওই রোগীর চিকিৎসায় যারা ছিলেন, তারা কোয়ারেন্টিনে গেছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর