খালেদার ভাই বোনেরা প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছিলেন

পরিবারের আবেদনের প্রেক্ষিতে ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শর্তসাপেক্ষা জামিন দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক
মঙ্গলবার (২৪ মার্চ) বিকাল সাড়ে ৩টায় গুলশানের নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলনর এ কথা জানান।

মন্ত্রী জানান, মন্ত্রণালয়ের মাধ্যমে আমার কাছে একটা দরখাস্ত করার পর খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দর, তার বোন সেলিমা ইসলাম এবং তার বোনের স্বামী রফিকুল ইসলাম প্রধানমন্ত্রীর সঙ্গে একই বিষয়ে সাক্ষাৎ করেছিলেন।’

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর সাথেও এই আবেদনের বিষয়ে কথা বলেছিলেন তারা। প্রধানমন্ত্রীর কাছে বলেছিলেন যে, নির্বাহী আদেশে তাকে মুক্তি দেয়ার জন্য। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশে আইনি প্রক্রিয়ায় আমরা সিদ্ধান্ত নিয়েছি।

আনিসুল হক বলেন, আমি সবাইকে পরিস্কারভাবে বলতে চাই, বিএনপি চেয়ারপার্সনকে কিন্তু হাসপাতালে না নেয়ার জন্য বলা হচ্ছে না। হাসপাতালে ভর্তিটা তার জামিনের শর্তের উপর নির্ভর করবে, তাই তিনি বাসায় থেকে তিনি চিকিৎসা গ্রহণ করবেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর