করোনা নিয়ে গুজব ছড়িয়ে ফেইসবুকে পোষ্ট করে হয়রানি

রাজধানী ঢাকার মোহাম্মদপুর টাউন হল এলাকায় ফেইসবুকে পোষ্ট করে গুজব ছড়িয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। এ নিয়ে এলাকায় সাধারণ মানুষের মনে ভয়-ভীতি ছড়িয়ে আতঙ্ক বিরাজ করছে।

ইনামুল কবির নামের একটি ফেইসবুক আইডি থেকে মোহাম্মদপুরিয়ান নামের একটি গ্রুপে পোষ্ট করা হয়। সেখানে উল্লেখ করে লিখেন, “মোহাম্মদপুর টাউনহলে একজন টেইলার্স মাষ্টার এর ভাইরাস ধরা পড়েছে।

নাম লিটন মাষ্টার।” এ পোষ্ট নিয়ে এলাকায় যেমন আতঙ্ক তৈরি হয়েছে তেমনি ভয়-ভীতিও ছড়িয়ে পড়েছে। এ নিয়ে মোহাম্মদপুরের টাউন হলের বাসিন্দা লিটন মাষ্টার আজ মঙ্গলবার ২৪ মার্চ দুপুর ১ ঘটিকায় মোঃপুর থানায় উপস্থিত হয়ে একটি সাধারণ ডাইরি করেন। যার সাধারণ ডাইরি নং- ১৮৬৮।

এ নিয়ে টাউন হলের স্থানীয় বাসিন্দারা জানান, এমন গুজব ছড়িয়ে যারা আতঙ্ক তৈরি করছে। তাদের যথাযথ আইননানুগ ব্যবস্থা নিয়ে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হলে বাংলাদেশ গুজবের হাত থেকে রক্ষা পাবে। এ নিয়ে মোহাম্মদপুর থানার ওসির মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করলে তার সাথে যোগাযোগ করা যায় নি।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর