সারাবিশ্ব যখন করোনা ভাইরাস মোকাবেলা করতে প্রানপণ লড়াই করছে ঠিক সেই মুহুর্তে চীন ঘোষণা দিল উহানের লকডাউন খোলে দেয়ার। আগামী ৮ই এপ্রিল করোনা ভাইরাসের জন্মস্থল উহান শহরের লকডাউন আংশিকভাবে খোলে দেয়া হচ্ছে।
জানা যায়, হুবেই প্রদেশের উহান শহরের সুস্থ বাসিন্দাদেরর চলাফেরার উপর যে নিষেধাজ্ঞা ছিল, তা মঙ্গলবার (২৪ মার্চ) মধ্যরাত থেকে প্রত্যাহার করা হবে।
এক সপ্তাহ ধরে উহানে নতুন কোন করোনাভাইরাস রোগী না পাওয়া গেলেও মঙ্গলবার এক ব্যক্তির দেহে নতুন সংক্রমণের খবর পাওয়া গেছে।র
গত জানুয়ারিতেই উহানকে লকডাউন করে সারা বিশ্বেরথেকে আলাদা করে দেয়া হয়েছিল। কিন্তু এখন কর্তৃপক্ষ বলছে, যাদের ফোনের অ্যাপে বিশেষভাবে ইস্যু করা সবুজ কোড রয়েছে তারা সবাই আগামী ৮ই এপ্রিল থেকে উহান শহরের বাইরে যেতে পারবে।
বার্তাবাজার/এসজে