হোম কোয়ারান্টাইন না মানায় প্রবাসীর বাড়ি লক ডাউন
কুষ্টিয়ার কুমারখালীতে পৌরসভার তেবাড়ীয়া গ্রামের ৭নং ওয়ার্ডের বাহারাইন প্রবাসী মোজাহার হাজী একাধিকবার হোম কোয়ারান্টাইন না মানায় বাড়ি লক ডাউন করা হয়েছে।
জানা যায়, গত ১৬/০৩/২০২০ তারিখে তিনি বাংলাদেশে এসে হোম কোয়ারান্টাইনে না থেকে স্বাভাবিক ভাবে জনগণের মাঝে চলাফেরা করেন। সংবাদ পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ২০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন কিন্তু মোজাহার হাজী সরকারী নির্দেশনা অমান্য করে পুনরায় হোম কোয়ারান্টাইন ভঙ্গ করায় গতকাল বিকেলে তার বাড়ি লক ডাউন করে দুজন আনছার সদস্যকে বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে।
কেএ/বার্তাবাজার