চট্টগ্রামে ইয়াবা সহ আটক ২

চট্টগ্রামে লবণ বোঝাই ট্রাক থেকে ৬ হাজার ৭০০ পিস ইয়াবা সহ দু’জনকে আটক করেছে র‍্যাব-৭। মঙ্গলবার(২৪) সকালে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বন্দর থানাধীন নিমতলা বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে লবণ বোঝাই ট্রাক থেকে ৬ হাজার ৭০০ পিস ইয়াবাসহ দু’জনকে গ্রেফতার করে র‍্যাব-৭।

এসময় ইয়াবা পাচারে ব্যবহৃত লবণ বোঝাই ট্রাকটিও জব্দ করা হয়। র‍্যাব-৭ এর কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, “গ্রেফতার দু’জন দীর্ঘদিন যাবত বিভিন্ন পণ্য পরিবহনের আড়ালে ইয়াবা পাচার তরে আসছিলো।

তাদের বিরুদ্ধে বগুড়ায় ইয়াবা পাচারের সুনির্দিষ্ট সংবাদের প্রেক্ষিতে র‍্যাব-৭ এর একটি দল বন্দর থানাধীন নিমতলা এলাকায় অভিযান পরিচালনা করে পথিমধ্যে তাদের গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে ৬ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সেই সাথে লবণের আড়ালে ইয়াবা বহনকারী ট্রাকটিও জব্দ করা হয়।”

গ্রেফতার দুইজন হলেন, ট্রাক চালক বগুড়া জেলার শিবগঞ্জ এলাকার মোহাম্মদ দেলোয়ারের সন্তান মোহাম্মদ বাসেত মিয়া (২৭) ও হেলপার একই এলাকার মোহাম্মদ শাহজাহানের পুত্র মোহাম্মদ শাফায়েত (২৬)।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর