সিরাজদিখান প্রেসক্লাবের মাস্ক ও লিফলেট বিতরণ
মুন্সীগঞ্জ সিরাজদিখানে সিরাজদিখান প্রেসক্লাবের উদ্যোগে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামুলুক লিফলেট ও স্যানিটেশন স্প্রে, মাস্ক বিতরণ করা হয়।
আজ মঙ্গলবার ২৪ মার্চ সকাল ১০ টা হইতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে রিক্সাচালক দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের মাঝে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামুলুক পরামর্শ, হাত ধোয়ার জন্য সাবান, মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে।
এছাড়াও উপজেলার বিভিন্ন মাদরাসা ও মসজিদে প্রায় ৩০০ শতাধিক লোকের মাঝে এই মাস্ক স্যানিটেশন সামগ্রী ও সতর্কীকরণ লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) রাজিবুল ইসলাম সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো: ফরিদউদ্দিন সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল সাধারণ সম্পাদক জাবেদুর রহমান যোবায়ের সহ সিরাজদিখান প্রেসক্লাবের সকল সাংবাদিক ও সদস্যবৃন্দ।
কেএ/বার্তাবাজার