স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান বলেন, কাগজপত্রের কাজ শেষ করা গেলে আজ মঙ্গলবার (২৪ মার্চ) অন্যথায় আগামীকাল বুধবার (২৫ মার্চ) মুক্তি পেতে পারেন বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে এ কথা জানিয়েছেন তিনি।
এর আগে, বিকেলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা ছয় মাসের জন্য স্থগিত রেখে তাকে ছয় মাসের জন্য মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সংক্রান্ত সুপারিশ করে আইন মন্ত্রণালয় থেকে ফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/এমকে