বিদেশ ফেরতদের বাড়িতে লাল পতাকা উত্তোলনসহ হাতে সনাক্তকরন সিল

সাতক্ষীরায় বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টানে নিশ্চিত করনের লক্ষ্যে ও আশপাশের লোকজনদের সতর্ক করনের লক্ষ্যে লাল পতাকা উত্তোলন করা হচ্ছে। হাতে মারা হচ্ছে সনাক্তকরন সিল। একই সাথে যানবাহনে জীবানু মুক্ত করন কাজ শুরু করেছে সাতক্ষীরা জেলা প্রশাসন।

মঙ্গলবার সকাল থেকে সাতক্ষীরা সদরের বিভিন্ন ইউনিয়নে বিদেশ ফেরতদের বাড়িতে যেয়ে তাদের হোম কোয়ারেন্টানে নিশ্চিত করাসহ আশপাশের লোকজনের সতর্ক করনের লক্ষে বাড়িতে লাল পতাকা তুলে দিচ্ছেন ও হাতে সনাক্তকরন সিল মেরে দিছেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার দেবশীষ চৌধুরীর নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা।

এছাড়া শহরের বিভিন্ন সড়কে বাইরে থেকে আসা যানবাহনে জীবানুনাশক স্প্রে করছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সর কর্মীরা।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর