দীর্ঘদিন ধরে কারাবন্দি বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়ার সিদ্ধান্তকে সরকারের শুভবুদ্ধির উদয় বলে মনে করছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। পাসাপাশি সরকারকে ধন্যবাদ জানাতেও ভুলেন নি তিনি।
মঙ্গলবার (২৪ মার্চ) বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে রিজভী বলেন, দেশবাসী ও বিএনপির নেতাকর্মীদেরকে আমরা শান্ত থাকার অনুরোধ করছি। এখন আমাদের বিপদের সময়। এই সময়টায় যেন জনগনের কোনো অসুবিধা না হয় সে বিষয়টা সবাই মিলে দেখতে হবে।
বেগম খালেদা জিয়া ও দেশবাসীর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
এর কিছুক্ষন আগে গুলশানের নিজ বাসায় জরুরী সংবাদ সন্মেলন করে আইনমন্ত্রী আনিসুল হক জানান, প্রধাননমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই বিএনপি চেয়ারপারসনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বার্তাবাজার/এসজে