শরীয়তপুর-চাঁদপুর বেইলি সেতু ভেঙে যান চলাচল বন্ধ

শরীয়তপুরের ভেদরগঞ্জে শরীয়তপুর-চাঁদপুর আ লিক মহাসড়কের একটি বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার মহিষার ইউপির জাজিয়াহার খালের ওপর নির্মিত এ সেতুটি ভেঙে (ঢাকা মেট্রো ট) নামের ২২টন ওজনের একটি পাথরবাহী ট্রাক আটকে পড়ে।

এতে সকাল থেকে সেতুটির দুই পাশে অন্তত শতাধিক গাড়ি আটকে আছে। করোনায় ছুটি পেয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়া যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। কাঁচামাল নিয়ে বিপাকে পড়েছেন গাড়ির চালকেরা।

স্থানীয় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, শরীয়তপুর-চাঁদপুর আ লিক মহাসড়কের ২৭ কিলোমিটার এলাকায় পাঁচটি ঝুঁকিপূর্ণ বেইলি সেতু রয়েছে। তার মধ্যে একটি ভেদরগঞ্জের জাজিয়াহার এলাকায়। দীর্ঘদিন ধরে সেতুগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় ১০ টনের অধিক ভারী যানবাহন সেতুতে না ওঠার জন্য সাইনবোর্ড ঝুলিয়েছে সড়ক বিভাগ।

কিš‘ তা উপেক্ষা করে ৩০ থেকে ৩৫ টন মালামাল নিয়ে সেতু পার হয় পণ্যবাহী ট্রাক। মঙ্গলবার সকাল ৯টার দিকে পাথরভর্তি একটি ট্রাক সেতুটি পার হওয়ার সময় দুটি প্লেট বিধ্বস্ত হয়। তখন ট্রাকটি সেতুতে আটকে যায়। কিš‘ সংস্কার না হওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

ট্রাকচালক চ ল মিয়া বলেন, বেনাপল থেকে ট্রাকভর্তি পাথর নিয়ে কুমিল্লা যাওয়ার পথে বেইলি সেতুটির প্লেটের নাট খুলে যায় এবং ট্রাকটির বাঁ পাশের চাকা দেবে যায়।

আটকে পড়া ট্রাক চালক সালেক সরদার বলেন,এ সড়কটি দীর্ঘদিন ধরে খারাপ ছিল। এখন রাস্তার কাজ কিছুটা করা হলেও ব্রীজটি মেরামতের কোন উদ্যোগ নেই। তাই কয়েকদিন পর পরই ব্রীজের বিভিন্ন অংশ ভেঙ্গে গাড়ি আটকে যায়।

এ বিষয়ে শরীয়তপুর সড়ক বিভাগের প্রকৌশলী সাজেদুর রহমান বলেন, ট্রাকটি উদ্ধারের পর ব্রীজটি মেরামতের কাজ করা হবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর