দেশের সব আদালতে সাধারণ ছুটি ঘোষণা

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলা সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত এই ছুটি কার্যকর শুরু হবে।

মঙ্গলবার (২৪ মার্চ) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের স্বাক্ষরে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ ব্যারিস্টার সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, করোনাভাইরাসের কারণে যেহেতু সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। এটা বিবেচনায় নিয়ে প্রধান বিচারপতির নির্দেশে এই ছুটি ঘোষণা করা হয়েছে।

ছুটির নোটিশে জানানো হয়েছে, দেশব্যাপী করোনাভাইরাস রোগ (কোভিড-১৯) এর সংক্রমণ মোকাবিলা এবং এর বিস্তার রোধকল্পে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ প্রেক্ষাপটে আগামী ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সুপ্রিম কোর্টের উভয় বিভাগ ও সকল অধস্তন আদালতসমূহে সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর