এখনও চলছে কিস্তির টাকা আদায়

করোনা ভাইরাসের কারনে সারাদেশের মত নাটোর জেলা প্রশাসনও এনজিওর কিস্তি আদায় না করার জন্য ঘোষণা দেন। এতে সমাজের নিম্ন আয়ের মানুষদের মাঝে একটু স্বস্তি ফিরে এসেছিল। কিন্তু এখন আবার সেই নির্দেশ মানছেন না অধিকাংশ এনজিও। জোরপুর্বক আদায় করা হচ্ছে ঋণের কিস্তি।

নাটোর জেলা প্রশাসনের নির্দেশ আগ্রাহ্য করে এনজিওগুলো বহাল তবিয়তে কিস্তি আদায় চালিয়ে যাচ্ছে। সোমবার ও মঙ্গলবার সরেজমিনে ঘুরে দেখা গেছে বেশ কয়েকটি এনজিওর নাটোর কার্যালয়ের মাঠে কর্মীরা ঋণগ্রহীতার কাছ থেকে কিস্তির টাকা আদায় করছে

একি ঋণগ্রহিতা সাংবাদিকদের জানান, করোনার কারনে রোজগার ভাল না। নিজেদের পেট চালাতেই হিমশিম খেতে হচ্ছে। এই অবস্থায় এনজিওগুলোর কিস্তি কিভাবে দিব তা মাথাইয় আসছে না। তারা প্রচুর চাপ দিচ্ছে আমাদেরকে।

একটি এনজিওর ব্রাঞ্চ ম্যানেজার মমিনুল হক বলেন, প্রতিষ্ঠান থেকে নির্দেশ না দেয়া পর্যন্ত আমরা কাজ করে যাব। জেলা প্রশাসকের নির্দেশ মানতে আমরা বাধ্য নই।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর