করোনা প্রতিরোধে চট্টগ্রামে সেনাবাহিনীর বৈঠক
করোনা সংক্রমণ প্রতিরোধে চট্টগ্রাম জেলার প্রশাসনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের সাথে বৈঠক করলো সেনাবাহিনী। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কার্যালয়ে কমিশনার এ বি এম আজাদের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সেনাবাহিনী ও প্রশাসনের মাঠ পর্যায়ে বিভিন্ন কর্মপদ্ধতি নির্ধারণ করা হয়। চট্টগ্রামের জেলা প্রশাসক ইলিয়াস হোসেন বলেন, ৪-৬ জন ব্যক্তির অধিক ব্যক্তি একত্রে জড়ো হওয়া যাবেনা৷
কোথাও একত্রে নির্দিষ্ট সংখ্যক লোকের একাধিক লোক জড়ো হতে দেখলে সেনবাহিনীর সদস্যরা তা প্রতিরোধ করবেন। এছাড়াও কোন ব্যক্তি বাসা হতে বের হওয়ার অকারণে বের হওয়া সহ কারণে বের হওয়ার ক্ষেত্রেও সেনাবাহিনী তদারকি করবে।
সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ইলিয়াস হোসেন, সেনাবাহিনী ২৪ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার, ৩৪ স্পেশাল ওয়ার্কাসের ব্রিগেডিয়ার জেনারেল তানভীর, কুমিল্লার ব্রিগেডিয়ার জেনারেল নাজিম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মাহবুবর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার হাসান শাহরিয়ার কবীরসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
কেএ/বার্তাবাজার