পঞ্চগড়ে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শেখগছ এলাকায় পুকুরের পানিতে পড়ে সোহান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের।শেখগছ এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত শিশু সোহান জেলার সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের বিরাজোত এলাকার জিয়াউর রহমানের ছেলে। পরিবার ও স্থানীয়সূত্রে জানা যায়,সোহান তার মায়ের সাথে কয়েক দিন আগে তার নানার বাড়িতে বেড়াতে যায়।
আজ দুপুরে খেলার সময় সবার অগোচরে সে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে গেলে এসময় তার নানার বাড়ির লোকজন ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু সোহানকে মৃত ঘোষণা করে।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ রাফি মোজাম্মেল, পুকুরের পানিতে পড়ে শিশু সোহানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
কেএ/বার্তাবাজার