প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন খালেদার বোন

বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির সিদ্ধান্তে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, এখনও সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে, গণমাধ্যমে প্রকাশিত খবরে তারা নিশ্চিত হয়েছেন।

আর কারাগার থেকে খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সংশ্লিষ্টদের যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সেলিমা ইসলাম।

এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটাকে জামিন বলা যায় না। তবে আমাদের দলের স্থায়ী কমিটির সদস্যরা সবাই বসে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলে তবেই আমরা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবো।

এরআগে, শর্ত সাপেক্ষে বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ছয় মাসের জন্য মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (২৪ মার্চ) বেলা সাড়ে তিনটার দিকে গুলশানের নিজ বাসভবনে সংবাদ ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর