মোদি কৃতজ্ঞতা জানালেন শেখ হাসিনার প্রতি

করোনা ভাইরাস মোকাবেলায় গঠিত তহবিলে ১৫ লাখ মার্কিন ডলার অনুদান দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চীন থেকে সারা বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়া কোভিড-১৯ রোগটি মোকাবেলা করার জন্য জরুরি তহবিল গঠন করা হয়।

সোমবার (২৩ মার্চ) নিজের টুইটারের এক বার্তায় মোদি বলেন, ‘কোভিড-১৯ জরুরি তহবিলে ১৫ লাখ মার্কিন ডলার অর্থ দেওয়ার ঘোষণায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই মহামারি মোকাবেলা করতে পারব”

কোভিড-১৯ জরুরি তহবিলে ১৫ লাখ মার্কিন ডলার দেওয়ার ঘোষণার একদিন পর শেখ হাসিনার প্রতি মোদি তাঁর এ কৃতজ্ঞতা প্রকাশ করলেন

অতি সম্প্রতি সার্ক নেতৃবৃন্দের সঙ্গে এক ভিডিও বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই তহবিল গঠনের প্রস্তাব করেন। ভারত প্রাথমিকভাবে এই তহবিলে এক কোটি মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তহবিলে নেপাল ও আফগানিস্তান ১০ লাখ মার্কিন ডলার করে, মালদ্বীপ দুই লাখ ডলার এবং ভুটান এক লাখ ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর