চীন কয়েক দিন ধরে সুসংবাদ দিলেও নতুন করে সেখানে আরও ৭৮ জনের এই ভাইরাসে অসুস্থ হওয়ার তথ্য পাওয়া গেছে। অন্যদিকে গত এক সপ্তাহের মধ্যে নতুন করে সংক্রমণ হয়েছে উহানেও।
চীনে সোমবার নতুন করে আরও ৭৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে সেদিন করোনায় মারা গেছেন আরও ৭ জন।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এক বিবৃতিতে জানায়, দেশটিতে সোমবার নতুন করে আরও ৭৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এই সংখ্যা গত রবিবারের তুলনায় প্রায় দ্বিগুণ। ওইদিন করোনায় আক্রান্ত হয়েছিলেন মাত্র ৩৯ জন।
চীনে এখন ৮১,১৭১ জন করোনায় আক্রান্ত। আর মারা গেছেন ৩,২৭৭ জন।
বার্তাবাজার/কে.জে.পি