আজ(২৪ মার্চ) সারাদিন ঢাকাসহ সারা দেশে ক্যাম্প স্থাপনের যায়গা নির্ধারণ করবে সেনাবাহিনী। সেনানিবাসের নিকটবর্তী জায়গাগুলোতে ক্যাম্প হবে না। সব পরিকল্পনা নির্ধারণ শেষে আগামীকাল বুধবার থেকেতারা মাঠে নামতে পারে বলে গণমাধ্যমকে জানিয়েছেন আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ।
কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ বলেন, ক্যতাম্প স্থাপনের জায়গাগুলো নির্ধারণ করা হচ্ছে। যেসব স্থান থেকে সেনানিবাসে ফিরে আসা সহজ বা কম দূরত্বের, সেখানে ক্যাম্প করা হবে না। সেখানে সেনানিবাস থেকেই টহলে যাবেন সেনাসদস্যরা।
দেশের বর্তমান করণা পরিস্থিতি নিয়ন্ত্রনে, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সেনা মোতায়েন করার সিদ্ধান্ত জানায় সরকার। বিদেশ থেকে ফিরে আসা ব্যক্তির অবস্থান নির্ণয় ও তাঁদের নিজ নিজ অবস্থানে কোয়ারেন্টিন নিশ্চিত করাই হবে সশস্ত্র বাহিনীর মূল লক্ষ্য।
বার্তাবাজার/এসজে