বিশ্বজুড়ে মহামারী আকার ধারণ করা করোনা ভাইরাস প্রতিরোধে দিনাজপুরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে লিফলেট বিতরণ করার মাধ্যমে জনসচেতনা বাড়ানোর কর্মসূচী পালন করেছে দিনাজপুরের পুলিশ প্রশাসন।
আজ মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১০টায় দিনাজপুর শহরের জিলা স্কুলের সামনের সড়কে বিভিন্ন যানবাহনের যাত্রীদের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে লিফলেট বিতরণ করেন পুলিশ সুপার (এসপি) মো. আনোয়ার হোসেন।
বিশ্বজুড়ে মহামারী আকারণ ধারণ করা করোনা ভাইরাস প্রতিরোধে দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন শহরের বিভিন্ন স্থানে ইজিবাইক যোগে মাইকিং ও লিফলেট বিতরণ করে মানুষকে সচেতন করার চেষ্টা চালাচ্ছেন।
করোনা প্রতিরোধ সচেতনতার লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার কাজেম উদ্দীন আহমেদ, মতিয়ার রহমান ও সচীন চাকমা। এছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
বার্তা বাজার / ডাব্লিও.এস