গাইবান্ধায় যুবকের লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পলাশ দাস নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার গুলার মাঠ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত পলাশ দাস উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের কুমিড়াডাঙ্গা শেরপুর গ্রামের সুনীল দাসের পুত্র।

নিহতের স্বজনরা জানায়, সোমবার রাত থেকে পলাশ দাস নিখোঁজ ছিল। মঙ্গলবার সকালে স্থানীয়দের থেকে জেনে গুলার মাঠ এলাকায় পলাশের লাশ শনাক্ত করেন তারা।

পুলিশ জানায়, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর তাকে ফেলে রাখা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কে এম মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর