লালমনিরহাটে জাকির স্মৃতি সংসদ ও পাঠাগার এর উদ্যোগে আজ মঙ্গলবার(২৪ মার্চ) সকাল ১১ ঘটিকায় জেলা শহরের বিভিন্ন স্থানে শ্রমজীবী মানুষ,পথচারী ও আবাসন কলোনিতে বাড়ি বাড়ি গিয়ে সাবান,মাস্ক ও লিফলেট বিতরণ করে করোনা ভাইরাস রোধে সচেতনতা সৃষ্টি করা হয়।
বিতরণের উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিশাত রিদওয়ানা সেঁজুতি।
এসময় উপস্থিত ছিলো জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ তানভীর আল হুদা,সংগঠন এর সদস্য নাফিস রওনক ফাইয়াজ,নাফিস ইসরাক ফাহিম সহ অন্যান্যরা।
বার্তা বাজার / ডাব্লিও.এস