করোনা ভাইরাস :বাড়ানো হলো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি

৪ এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকলেও তা বেড়ে ৯ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। করোনাভাইরাস পরিস্থিতির কথা বিবেচনা করে প্রাক-প্রাথমিক থেকে সব রকমের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির সময় বৃদ্ধি করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ মার্চ) এ তথ্য জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের। জানা যায়, ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩১ মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করা আছে। তাই আজ ছুটি বাড়ানোর বিষয়ে দুই মন্ত্রণালয় বৈঠকের পর এ নির্দেশনা দেয়া হয়।

এর আগে, সোমবার (১৬ মার্চ) করোনা ভাইরাস আতঙ্কে ১৮মার্চ-৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিল। এছাড়া ১৮ থেকে ২৮ মার্চ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

বার্তা বাজার / এম এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর