আজ রাত থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল বন্ধ

আজ রাত ১২ টার পর অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল বন্ধ থাকবে। করোনার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সচিব। তিনি বলেন , আজ রাত ১২ টার পর অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল বন্ধ থাকবে।করোনা বিস্তার রোধে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

তিনি আরো বলেন , পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ ঘোষণা অব্যাহত থাকবে। এরআগে দুপুরে অনির্দিষ্টকালের জন্য সব রেল চলাচল বন্ধ ঘোষণা করে রেল কর্তৃপক্ষ।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। সন্ধ্যা থেকে পুরোদেশে বন্ধ হচ্ছে রেল যোগাযোগ। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ঘোষণাটি বলবৎ থাকবে।

বার্তা বাজার / এম এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর