করোনাভাইরাস : শ্রমিকদের ১২ দিনের খাবার দিয়ে হোটেল বন্ধ রাখলেন মালিকপক্ষ

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ঠেকাতে পঞ্চগড় শহরের স্বনামধন্য নুরজাহান হোটেল এন্ড রেস্টুরেন্ট ও বিরিয়ানি হাউজের মালিকপক্ষ তাদের হোটেলের ৩ টি শাখার ৫০ জন শ্রমিককে ১২ দিনের খাবার দিয়ে হোটেল বন্ধ রাখলেন।

হোটেল কর্তৃপক্ষ প্রত্যেকজন শ্রমিককে খাবার সামগ্রী হিসেবে ১০ কেজি চাল,৫ কেজি আলু, ১ কেজি লবণ, ১ কেজি ডাল ও ১টি গোসলের সাবান প্রদান করেন।

আজ মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে শহরের বানিয়াপট্টি রোডের নুরজাহান হোটেলে এন্ড রেস্টুরেন্টের একটি শাখায় মালিক মোঃ হায়াতুল আলম,আলতাফ হোসেন ও মাহতাব আলী ভূট্টু তাদের শ্রমিকদের মধ্যে এ খাবার সামগ্রী বিতরণ করেন।

নুর জাহান হোটেলের শ্রমিক আমেনা বেগম জানান,করোনা ভাইরাসের তানে হামার হোটেল ১২ দিনের তানে বন্ধ। খাবার পায় হামার ভালো হইল।এলা হামেরা বাড়িত থাকিমো, কুনঠে বাইর হমনি।

নুর জাহান হোটেল এন্ড রেস্টুরেন্ট ও বিরিয়ানি হাউজের মালিকপক্ষ জানান বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে আমরা আমাদের হোটেলের শাখা সমুহ ২৪ মার্চ-০৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখছি। তবে আমাদের ৫০ জন শ্রমিককে এই সময়ের খাবার দিয়ে দিচ্ছি। যাতে তাদের খাবারের সন্ধানে বের হতে না হয় এবং আমরা তাদের এই কয়েকদিন বাড়িতে থাকতে বলেছি।

এ সময় খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা হোটেল-রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম,পঞ্চগড় প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও সময় টিভির পঞ্চগড় জেলা প্রতিনিধি আব্দুর রহিম, নুর জাহান হোটেল ও রেস্টুরেন্ট এবং বিরিয়ানি হাউজের মালিক মোঃ হায়াতুল আলম, আলতাফ হোসেন,মাহতাব আলী ভূট্টু প্রমুখ।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর