করোনাভাইরাস :ঢাকা শহরের বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে

বর্তমান সময়ে মারাত্মক আকার ধারণ করেছে করোনা ভাইরাস। এই করা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৩ জন অসুস্থ আর মারা গেছে ৩ জন। করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে আজ মঙ্গলবার সকালে ঢাকা শহরের বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। ঢাকা উত্তর সিটির পক্ষ থেকে ঢাকার রাস্তায় এই জীবাণুনাশক স্প্রে করা হয়।

এদিকে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে সব ধরণের গণপরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। আগামী ২৬ মার্চ, বৃহস্পতিবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এই নিষেধাজ্ঞা বে পরবর্তী ১০ দিন পর্যন্ত কার্যকর থাকবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই ঘোষণা দেন।

এতে করে বাংলাদেশের কোন সড়কে কোন রকম যাত্রীবাহী যানবাহন চলাচল করবে না। ২৪ মার্চ, মঙ্গলবার সকালে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বার্তা বাজার / এম এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর