বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন টিসিবি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সকল কর্মকর্তা ও কর্মচারীর সবধরনের ছুটি বাতিল করা হয়েছে। প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সারাদেশের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিশ্ব জুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস বিস্তার রোধে সোমবার দেশে ১০ দিন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি থাকবে। এই সময়ে সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ থাকবে। তবে হাসপাতাল ও জরুরি সেবা খোলা থাকবে। পুলিশি সেবাও থাকবে।
কিন্তু নতুন করে এক প্রজ্ঞাপন অনুসারে জনস্বার্থে টিসিবি এবং ভোক্তা অধিদফতরের সকল কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল ঘোষণা করা হয়।
বার্তা বাজার / ডাব্লিও.এস