দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে এবং এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৯ জন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। মঙ্গলবার (২৪ মার্চ) করোনা ভাইরাস নিয়ে অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
এর আগে সোমবার আইইডিসিআর জানায়, দেশে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৩৩ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন তিনজন। সুস্থ হয়েছেন পাঁচজন এবং ২৫ জন চিকিৎসাধীন।
ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, সরকার আগামী ২৬ মার্চ থেকে ১০ দিনের বাধ্যতামূলক যে ছুটির সিদ্ধান্ত নিয়েছে তা করোনা ভাইরাস মোকাবিলায় ভূমিকা রাখবে।
বার্তা বাজার/এম.সি