করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাত ৮টায় এ ভাষণ দেবেন । এই নিয়ে দ্বিতীয়বার তিনি করোনা নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
করোনাভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্ব। প্রতিদিনই মৃত্যুর তালিকায় দীর্ঘ হচ্ছে। ইতিমধ্যে ১৯৫টি দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়ছে। সেই তালিকায় বাদ যায়নি ভারতও। এর আগে গত বৃহস্পতিবার করোনা নিয়ে দেশবাসীর উদ্দেশে বার্তা দেন তিনি। তার আহ্বানে সাড়া দিয়েই গত রোববার গোটা দেশে ‘জনতা কারফিউ’ পালন করা হয়।
করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ হাজার ১৭১ জনে। নতুন করে সাত জন মারা যাওয়ায় দেশটিতে মোট মৃতের সংখ্যা ৩ হাজার ২৭৭ জন।
বার্তা বাজার / এম এস