কুড়িগ্রামে পৌর আওয়ামীলীগের মাস্ক ও লিফলেট বিতরণ

কুড়িগ্রামে করোনা ভাইরাজ রোধে মাস্ক ও লিপলেট বিতরণের পাশাপাশি সচেতনতা মূলক পরামর্শ দিয়ে যাচ্ছেন বাংলাদেশ আওয়ামীলীগ কুড়িগ্রাম পৌর শাখা।

সোমবার রাতে কুড়িগ্রাম শহরের নতুন বাজার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারস্থ সামনে রিক্স, ভ্যান চালক ও সাধারন গরীব পথচারীদের মুখে মাস্ক পরিয়ে দেন পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব মোস্তাফিজার রহমান সাজু।

এ সময় কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ. ম আতাউর রহমান বিপ্লব, সাবেক ছাত্রলীগ নেতা রিপন, শান্ত, জেলা ছাত্রলীগ নেতা বাপ্পী, টুটুল সহ বিভিন্ন স্থরের নেতা-কর্মী ও সমর্থকগন উপস্থিত ছিলেন। বিতরন কালে সকলকে সচেতনতা অবলম্বন করার জন্য আহ্বান জানান।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর