দেশের এমন সূচনালগ্নে যেখানে অফিস,আদালত সব কিছু বন্ধ ঘোষণা করা হয়েছে। কোন কোন এলাকা লক ডাউন করে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে তাবলীগ জামায়েতের ৬ জন ইন্দোনিশিয়ানসহ মোট আট জনের তাবলীগ জামাত আজ (মঙ্গলবার) সকাল ১০ টায় রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় কেন্দ্রীয় জামে মসজিদে আসেন। এ নিয়ে এলাকাবাসীদের মনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকার স্থানীয় মাদ্রাসা শিক্ষক মাওলানা ওমর ফারুক জানান, যেখানে দেশকে রক্ষায় আমাদের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে এমন কাণ্ডজ্ঞানহীন কাজ করা অত্যন্ত দুঃখজনক।
খোঁজ নিয়ে জানা যায়, নবোদয় এলাকার জামায়েতের আমির মোঃ ইকবালের নেতৃত্বে ইন্দোনিশিয়া থেকে আগত ৬ জন ও বাংলাদেশি ২ জন সহ মোট আটজনের তাবলীগ জামাত আসে। এ নিয়ে স্থানীয় প্রশাসন এসে তাদের মসজিদে জামাত না করার জন্য পরামর্শ দেয়।
বার্তা বাজার/এম.সি