দেশে প্রতিদিন নতুন করে করুনা রোগীর সংখ্যা বাড়ছে। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে আজ মঙ্গলবার বিকেল থেকে কক্সবাজারের মাঠে সেনাবাহিনী ঠহল শুরু হবে।
মঙ্গলবার করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ক জেলা কমিটির সভায় এসিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবী করেন কক্সবাজারের জেলা প্রশাসক ও করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ক জেলা কমিটির সভাপতি মোঃ কামাল হোসেন।
জেলা প্রশাসক বলেন, চলমান করোনা ভাইরাস জনিত পরিস্থিতিতে সিভিল প্রশাসনকে সহায়তা করার জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় সংখ্যক সেনা সদস্য চেয়ে কক্সবাজারের রামু সেনানিবাসের দশম পদাতিক ডিভিশনে চাহিদা পাঠানো হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা জেলা কমিটির নির্দেশনা অনুসারে করোনা ভাইরাস প্রতিরোধ কার্যক্রমে সহায়তা করবেন।
তিনি আরো বলেন, করোনা ছোঁয়াচে রোগ সুতরাং বিনা প্রয়োজনে বিক্ষিপ্ত ভাবে ঘুরাফেরা না করে জনসাধারণের নিজ নিজ বাড়িঘরে অবস্থান করার আহবান জানান। সেনাবাহিনীর কার্যক্রমকে সম্মান জানিয়ে করোনা প্রতিরোধে জেলাবাসীর সহযোগীতা কামনা করেছেন।
বার্তা বাজার / ডাব্লিও.এস