সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আইসোলেশনে থাকা দুই জন

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে বাগেরহাট সদর হাসপাতালের আইসোলেশনে থাকা দুই তরুণ-তরুণী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির মঙ্গলবার (২৪ মার্চ) সকালে এ তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন বলেন, ৩৮টি দেশ থেকে ৪২০০ প্রবাসী বাড়ি ফিরেছেন। এর অধিকাংশ ভারত থেকে এসেছেন। এদের মধ্যে ১১৪৪ প্রবাসী হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। ইমেগ্রেশন পুলিশের দেয়া তালিকা অনুযায়ী প্রবাসীদের বাড়ি বাড়ি খুঁজে হোম কোয়ারেন্টাইন নিশ্চিতের জন্য কাজ করছি। আমরা তালিকা পাওয়ার আগেই প্রায় ৮০০ প্রবাসী ১৪ দিন অতিবাহিত করেছেন। তাই তাদের আর হোম কোয়ারেন্টাইন প্রয়োজন নেই। এছাড়া বাগেরহাট সদর হাসপাতালে করোনা সন্দেহে যে দুজন ভর্তি ছিলেন। তারা সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। এখন পর্যন্ত বাগেরহাট জেলায় কোভিড-১৯ (করোনা ভাইরাস) রোগী মুক্ত।

তিনি আরও জানান, করোনা ভাইরাস প্রতিরোধ ও যদি আক্রন্ত হয় তাহলে চিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা রয়েছে। বাগেরহাটের চিকিৎসক ও নার্সদের পিপিই (পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট) সঙ্কট ছিল। তার সমাধান হয়েছে। স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান ভূমি বুক ক্যাফে ও সিটি ল্যাব নামক দুটি প্রতিষ্ঠান আমাদের ৪০০ মাস্ক ও বেশকিছু পিপিই সরবরাহ করেছে। সব মিলিয়ে করোনার বিষয়ে আতঙ্কিত না হয়ে, সচেতন থাকার আহ্বান জানান তিনি।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর