করোনা আতঙ্ক : মোবাইলে স্বাস্থ্যসেবা দেবেন ডা. অখিল

প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে মাদারীপুরের বিভিন্ন এলাকা জনশূন্য হয়ে পড়েছে। সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না কেউ। এমন অবস্থায় ঘরে বসে মোবাইল ফোনে স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যগত পরামর্শ দেয়ার ঘোষণা দিয়েছেন মাদারীপুর সদর হাসপাতালের আবসিক মেডিকেল অফিসার ডা. অখিল সরকার।

তিনি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এ ঘোষণা দিয়েছেন; যা ব্যাপক সাড়া ফেলেছে।

মাদারীপুর সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবসিক মেডিকেল অফিসার ডা. অখিল সরকার বলেন, সামান্য সর্দি, কাঁশি, জ্বর হলেও সাধারণ মানুষ হাসপাতালগুলোতে ছুটে আসছেন। এতে করোনা ভাইরাস আতঙ্কে অন্যরোগীদের মারাত্মক সমস্যা হচ্ছে। এ কথা বিবেচনা করে এ ধরনের রোগীদের মোবাইল ফোনে স্বাস্থ্যসেবা ও পরামর্শ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।এতে একদিকে রোগীদের যেমন সময় বাঁচবে, তেমনই করোনা ভাইরাস ছড়ানোর ঝুঁকিও কম থাকবে। এজন্য ০১৯১৪-০৯৩৯৪১ এ নম্বরে ২৪ ঘণ্টা যোগাযোগ করতে অনুরোধ করেন তিনি।

এদিকে করোনা ভাইরাস আতঙ্কে শিবচরের বিভিন্ন হাটবাজারে কমেছে লোক সমাগম। অনেকটাই জনশূন্য হয়ে পড়েছে পৌরসভার দুটি ওয়ার্ড, পাঁচ্চর ইউনিয়নের একটি ও দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের একটি গ্রাম। এসব এলাকায় বেড়েছে প্রশাসনের নজরদারি। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। প্রয়োজন ছাড়া যারা কেউ বের হচ্ছেন না ঘরের বাইরে।

স্বাস্থ্য বিভাগ জানায়, স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে করোনা পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে। প্রশাসন বলছে, করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর