ফরিদপুরে নেই করোনা পরীক্ষার কীট

করোনাভাইরাস আতঙ্কে দেশে হুর হুর করে বাড়ছে কোয়োরেন্টাইনে থাকা মানুষের সংখ্যা। কিন্তু মানুষের শরীরে করোনাভাইরাস রয়েছে কিনা তা নির্ধারনের জন্য যে কীট সেই কীট বিহীন অবস্থায় ফরিদপুরে চলছে এই প্রাদুর্ভাব কালীন চিকিৎসা ব্যবস্থা। আর এই কারনে বিদেশ থেকে আসা প্রায় সাড়ে চার হাজার বিদেশ ফেরতদের শরীরে করোনা ভাইরাস রয়েছে কিনা তা নির্ধারণ করা যায়নি। আর এ কারনে জেলায় কারো শরীরে করোনা ভাইরাস পরীক্ষা করতে পারছেনা বলে স্বীকার করে নিলেন ফরিদপুরের সিভিল সার্জন।

জানা যায়, জেলায় গত ১৫ দিনে পৃথিবীর ৪৪টি দেশ থেকে ৪ হাজার ৪৫৩ জন প্রবাসী এসেছে। এরমধ্যে ১২৭০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ২২২জনকে। কীট না থাকায় এদের শরীরে করোনা ভাইরাস পরীক্ষা করতে পারছেনা স্বাস্থ্য বিভাগ।

এদিকে, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে যারা করোনাভাইরাসের চিকিৎসা সেবা দেবেন, সেসব চিকিৎসক ও নার্সদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় অ্যাপ্রন ও উপকরণ আসেনি। এতে চিকিৎসক ও নার্সদেরও থাকতে হচ্ছে ঝুঁকিতে।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান বলেন, ‘করোনা ভাইরাস রয়েছে তা নির্ধারনের জন্য যে কীট সেই কীট একমাত্র আইডিসিআর ছাড়া দেশের কোন জেলায় নেই। আর সেই হিসেবে ফরিদপুরেও নেই। তিনি বলেন আমাদের এখানে এমন রোগি থাকলেও আমরা তা নির্ধারন করতে পারছি না কীট না থাকার জন্য। একই সাথে এই কীট এক্সপার্ট দরকার সেটিও ফরিদপুরে নেই। তবে আমরা বিদেশ ফেরত অনেককে হোম কোয়ারেন্টাইনে নিয়েছি কিন্তু তাদের হয়েছে কিনা তা বলতে পাারছিনা। তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি সর্বোচ্চ সেবা দেওয়ার। আবার এই সময়ে সিজেন্যাল সমস্যা হয় সেটিও হচ্ছে। তারাও অনেকে নিজেদের করোনা ভাইরাস হয়েছে বলে ধারনা করে ভীতির ভিতর রয়েছে।’

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর