প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে ইতোমধ্যে ৬ হাজার ৭৭ জনের মৃত্যু হয়েছে। এ মহামারির কারণে ইউরোপের দেশটিতে কমপক্ষে ২৩ জন চিকিৎসক প্রাণ হারিয়েছেন। এ দুর্যোগের মধ্যে সেখানে কমপক্ষে ২৩ জন চিকিৎসক মারা গেছেন বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে।
গতকাল সোমবার (২৩ মার্চ) ইতালির চিকিৎসকদের ফাউন্ডেশনের বরাত দিয়ে এ প্রতিবেদন প্রকাশ করে সিএনএন।
ফেডারেশনের ওই ওয়েবসাইটে বলা হয়েছে, করোনা ভাইরাস মহামারির পর থেকে চিকিৎসকদের মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে। প্রতিদিন স্বাস্থ্যকর্মীদের আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে। হঠাৎ করেই বেশ কয়েকজন চিকিৎসক মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য ইনস্টিটিউট বা ইসটিটুটো সুপারিয়র ডি সানিটা (আইএসএস)।
সিএনএন জানায়, নিহত ২৩ জনের ১৯ জন লম্বার্ডি অঞ্চলে কাজ করতেন। অন্য চার জন নেপলস (দক্ষিণ ইতালি), এমিলিয়া রোমাগনা (উত্তর ইতালি) এবং মারচেতে (মধ্য ইতালি) কাজ করতেন।
ইতালির স্বাস্থ্য ইনস্টিটিউটের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত প্রায় ৪ হাজার ৮২৪ জন স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বার্তা বাজার / ডাব্লিও.এস