ইসলাম প্রচারে আফ্রিকা গিয়ে করোনায় প্রাণ হারালেন বাংলাদেশি ইমাম

ইসলাম প্রচারের উদ্দেশ্যে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ায় গিয়ে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এক বাংলাদেশি ইমামের মৃত্যু হয়েছে। তিনি ৬টি দেশে ইসলাম প্রচারের অংশ হিসেবে গাম্বিয়া গিয়েছিলেন।

গাম্বিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। এ নিয়ে গাম্বিয়ায় করোনাভাইরাসে এ আক্রান্ত হয়ে দুই জন মারা গেলেন।

গাম্বিয়া কর্তৃপক্ষ জানায়, মৃত ব্যক্তির বয়স ৭০ বছর। গত ১৩ মার্চ প্রতিবেশী রাষ্ট্র সেনেগাল থেকে গাম্বিয়া প্রবেশ করেন ওই বাংলাদেশি। রাজধানী বানজুলের বুনডুং মসজিদে তার থাকার ব্যবস্থা ছিল। তিনি ৬টি দেশে ধর্মপ্রচারের অংশ হিসেবে গাম্বিয়া গিয়েছিলেন।

গাম্বিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ওই ইমাম ডায়াবেটিকের রোগী ছিলেন। চিকিৎসা নিতে বানজুল স্বাস্থ্যকেন্দ্রে গেলে তাকে হাসপাতালে পাঠানো হয়। তবে এরইমধ্যে ইমামের সহচর্যে কারা এসেছিলেন সেটি খুঁজে বের করার চেষ্টা চলছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর