এবার করোনার চিকিৎসায় প্রাণ গেল পাকিস্তানি চিকিৎসকের

করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন পাকিস্তানের এক তরুণ চিকিৎসক। ২৬ বছর বয়সী ওই চিকিৎসকের নাম রিয়াজ।

বেশ কিছুদিন ধরেই বিদেশ ও পাকিস্তানের অন্যপ্রান্ত থেকে গিলগিট-বালতিস্তানে আসা প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত মানুষদের চিকিৎসা করছিলেন তিনি। জানা গেছে, তিনিই পাকিস্তানের প্রথম চিকিৎসক যিনি করোনা আক্রান্তের চিকিৎসা করেছিলেন। আর সেই রোগেই মারা গেলেন রিয়াজ।

গিলগিট-বালতিস্তান প্রদেশের মুখপাত্র ফয়জুল্লাহ ফারাক বলেন, ‘বিদেশ ও পাকিস্তানের অন্যপ্রান্ত থেকে আসা করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য ১০ জন চিকিৎসকের একটি দল তৈরি করা হয়েছিল। ওই দলটি মূলত ইরাক ও ইরানের সীমান্তবর্তী শহর তাফতান থেকে আসা মানুষদের শরীরে করোনা রয়েছে কিনা তা পরীক্ষা করত। পরে গিলগিটে তৈরি হওয়া আইসোলেশন সেন্টারে সন্দেহভাজন রোগীদের চিকিৎসা করছিলেন। অন্য চিকিৎসকরা সবাই যখন আতঙ্কে ভুগছিলেন তখন আক্রান্তদের পাশে থেকে তাদের চিকিৎসা করছিলেন রিয়াজ। তার এই অবদান আমরা কোনওদিন ভুলতে পারব না। এই আত্মবলিদানের জন্য তাকে জাতীয় বীর ঘোষণা করার দাবি জানাচ্ছি আমরা।’

মৃত চিকিৎসকের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার অনেক রাত পর্যন্ত করোনা আক্রান্তদের চিকিৎসা করছিলেন তিনি। কিন্তু, বাড়ি ফেরার পর অজ্ঞান হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে গিলগিট শহরের প্রধান সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন মৃত্যু হয় তার। রবিবার রাতে রিয়াজের মৃতদেহ ভেন্টিলেটর থেকে বের করে মৃত বলে ঘোষণা করা হয়।

এখন পর্যন্ত পাকিস্তানে প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১৩ জনের। আক্রান্ত হয়েছে মোট ৮৭৫ জন। এর মধ্যে সিন্ধু প্রদেশে সবচেয়ে খারাট অবস্থা হওয়ায় পুরো এলাকা লকডাউন করা হয়েছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর