নেপালে ২ জন আক্রান্তে লকডাউন ঘোষণা

মঙ্গলবার (২৪ মার্চ) স্থানীয় সময় ভোর ৬টা থেকে ৩১ মার্চ পর্যন্ত নেপালজুড়ে লকডাউন থাকবে।নেপালে প্রাণঘাতী করোনায় ২ জন আক্রান্ত হয়েছেন। আর সতর্কতামূলক ব্যবস্থা নিতে এখনই নেপাল লকডাউন ঘোষণা করেছে দেশটির সরকার।

দক্ষিণ এশিয়ার মধ্যে সবার আগে করোনা শনাক্ত হয় চীনের সীমান্তবর্তী এই দেশটিতে। এরপর থেকেই নানা ব্যবস্থায় এই ভাইরাস সংক্রমণ ঠেকিয়ে রেখেছিল তারা। প্রায় আড়াই মাস পর সোমবার (২৩ মার্চ) দেশটিতে করোনা আক্রান্ত দুই রোগী পাওয়া যায়। খবরটি জানা পরপরই দেশটিজুড়ে লকডাউন ঘোষণা করেছে নেপাল সরকার।

বার্তা বাজার / এম এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর