প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে মঙ্গলবার (২৪ মার্চ) থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশের সকল হোটেল-রেস্তোরাঁ বন্ধের সিদ্ধান্ত নিলেও অনিবার্য কারণে তা প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ রেস্তেরাঁ মালিক সমিতির প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যদি হোটেল-রেস্তোরাঁ বন্ধ করা হয় তা পরবর্তীতে জানানো হবে। বর্তমান সময়ে মানুষ খুব ঝুঁকির মধ্যে বসবাস করছে। ১৭২ টি দেশে এই ভাইরাস দেখা দিয়েছে। বাংলাদেশেও এই ভাইরাস দেখে দিয়েছে আক্রান্ত হয়েছে ৩৩ জন মারা গেছে ৩ জন।
বার্তা বাজার / এম এস